আঁচিল | Wart: হোমিওপ‌্যাথিক চিকিৎসা

 আঁচিল (Wart)

আঁচিল (Wart) একধরনের ছোট, কঠিন, চামড়ার ওপর ফোলা জাতীয় গুটি বা দানা, যা সাধারণত ত্বকে দেখা যায়। এগুলো Human Papillomavirus (HPV) নামক একটি ভাইরাসের কারণে হয়ে থাকে।

আঁচিলের বৈশিষ্ট্য: সাধারণত ছোট এবং গোলাকার। পৃষ্ঠটা মোটা ও খসখসে হয়। হাত, পা, আঙ্গুল, মুখ বা শরীরের যে কোন জায়গায় হতে পারে। সাধারণত ব্যথাহীন হলেও, পায়ের নিচে হলে হেঁটে বেড়াতে অসুবিধা হতে পারে।

আঁচিলের কারণ: HPV ভাইরাস ত্বকের ক্ষত বা ছোট ফাটল দিয়ে শরীরে প্রবেশ করে। এই ভাইরাস ছোঁয়াচে, অর্থাৎ এক জন থেকে আরেকজনে মাঝে ছড়াতে পারে। রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকলে সহজে আঁচিল হতে পারে।


আঁচিলের প্রকারভেদ:

১. Common warts (সাধারণ আঁচিল) হাত বা আঙ্গুলে বেশি দেখা যায়।

২. Plantar warts (পায়ের তলার আঁচিল) পায়ের নিচে হয়, ব্যথা করতে পারে।

৩. Flat warts (সমতোল আঁচিল) মুখ বা কপালে দেখা যায়, মসৃণ ও ছোট।

8. Filiform warts (সুতার মতো আঁচিল) মুখ বা চোখের আশপাশে হয়।

৫. Genital warts: যৌনাঙ্গে হয়, ইহা আলাদা ধরনের এবং চিকিৎসা জরুরি।

অনেক সময় আঁচিল নিজে থেকেই সেরে যায়। তা না হলে লক্ষণ সদৃশে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করাতে হবে।

চিকিৎসা:

Thuja Occidentalis- আঁচিল যদি চামড়ার ওপর ফোলের মতো দেখায় এবং সহজে ছড়িয়ে পড়ে। যদি রোগীর ইতিহাসে অতিরিক্ত ভ্যাকসিন, চুল পড়া বা ত্বকের অন্যান্য সমস্যা থাকে। ইহা আঁচিলের গোঁড়া পর্যন্ত কাজ করে। যদি ভেজা বা তেলে চকচকে হয় তবে ইহা খুব উপকারী।

Causticum- শক্ত, মোটা বা কড়া টাইপ আঁচিলের জন্য। বিশেষ করে আঙ্গুলের গাঁটে বা নখের পাশে হলে ইহা উপকারী।

Nitric Acid- আঁচিল ব্যথাযুক্ত হলে এবং রক্ত পড়ে এমন আঁচিলের জন্য উপযুক্ত। গলনগন্ধ বা পঁচা ধরনের গন্ধ থাকলে ইহা ভালো কাজ করে। আঁচিল যদি খুব ব্যথাদায়ক হয় এবং ছোঁয়া গেলে রক্ত পড়ে। আঁচিলের আশপাশে ফাটল বা ক্ষত থাকলে কার্যকর।

Antimonium Crudum- শিশুদের পায়ে বা হাতে আঁচিল হলে উপকারী। আঁচিল যদি মোটা ও শক্ত হয় এবং খসখসে হয়।

Dulcamara- আঁচিল ভেজা পরিবেশে বাড়ে বা আর্দ্র আবহাওয়ায় খারাপ হয় এবং শরীরে সর্দি-কাশির প্রবণতা বেশি থাকে।

Silicea- আঁচিল যদি গভীরে গোঁড়া থাকে এবং শরীর বারবার ইনফেকশনে ভোগে। রোগীর ইমিউনিটি দুর্বল হলে কার্যকর।

Ferrum Picricum- আঁচিল যদি রক্তাল্পতার সঙ্গে থাকে। চামড়ায় আঁচিলের মতো শক্ত গঠন হয়।

Cinnabaris- যৌনাঙ্গে আঁচিল হলে, বিশেষ করে যৌনরোগ-সম্পর্কিত ইতিহাস থাকলে কার্যকর।

Sepia- মহিলা রোগীদের জন্য কার্যকর, যদি আঁচিলের পাশাপাশি হরমোনের ভারসাম্যহীনতা থাকে (পিরিয়ড অনিয়ম, হতাশা, শুষ্ক ত্বক)।

Calcarea Carbonica- যদি রোগী মোটা, ঘাম বেশি হয় এবং আঁচিলের পাশাপাশি হাড়ে ব্যথা বা ক্লান্তি থাকে। শিশু ও কিশোরদের আঁচিলের জন্য উপযুক্ত।

Graphites- আঁচিল থেকে যদি আঠালো তরল বের হয় বা আঁচিল ভিজে থাকে। চামড়ায় শুদ্ধতা ও চুলকানি থাকলে ভালো কাজ করে।

إرسال تعليق (0)
أحدث أقدم